প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
চন্দনাইশ পূর্ব বরকল তরুণ প্রজন্মের উদ্যোগে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পূর্ব বরকল তরুণ প্রজন্মের উদ্যোগে কাওয়ালী সন্ধ্যা ও চূড়ইভাতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গত শুক্রবার পূর্ব বরকল বাংলা বাজারের উত্তর পাশে খোলা উদ্যানে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ শেফাতের সভাপতিত্বে এবং সাংবাদিক তৌফিক আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ নাছির উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের শাহ-জাদা ও সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা মোহাম্মদ মিন-হাজুর রহমান (মা.জি.আ)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ উপজেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি বরকল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, মরহুম নুরুচ্ছফা খাঁন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, ছোটন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি- ব-িরশালের সভাপতি আবদুল্লাহ আল নোমান এবং এলডিপি ইউএই শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কাওয়ালী সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের খ্যাতনামা শিল্পী এবং গ্রাম বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল শীল ও মৃদুল শীল। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট